মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

লালমনিহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শিহাব আহমেদ।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেয় শিহাব আহমেদ। এর আগে ১০ ডিসেম্বর মনোনয়ন ফর্ম ক্রয় করেন তিনি।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মোট দশজন মানোনয় ফরম উত্তোলন করেছেন। তার মধ্যে সাতজন দলীয় প্রার্থী। আর তিনজন স্বতন্ত্র প্রার্থী। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে আমার কর্মীকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে।

মনোনয়ন জমা শেষে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ সাংবাদিকদের বলেন, বেকারদের জন্য কাজ করতে চাই। আমি এমপি হলে চুরি করে খাবো না, কাউকে খাইতে দিবো না। আমি সাবার জন্য কাজ করছি। আমি এমপি হলে সব প্রার্থীকে সাথে নিয়ে কাজ করবো।

এ বিষয় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, এ পর্যন্ত মোট দশজন মানোনয় ফরম উত্তোলন করেছেন। তার মধ্যে সাতজন দলীয় প্রার্থী। আর তিনজন স্বতন্ত্র প্রার্থী।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফরিন হক বলেন, এখন পর্যন্ত শুধু স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।