ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মানুষের মুখে মুখে সমর্থনের রব

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা, চায়ের দোকান, হাট-বাজার ও জনসমাগমস্থলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
নির্বাচনের বাকি ৩দিন এরি মাঝে ঈশ্বরগঞ্জ আসনে, সরজমিন ঘুড়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছেন মাজেদ বাবু। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফলে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দিন দিন বাড়ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, মানুষের মধ্যে একটাই প্রত্যাশা—আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকেই মনে করছেন, সৎ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাজেদ বাবুর বিকল্প নেই।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও যুবসমাজের প্রতিনিধিরাও ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান গণজোয়ার আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।






























