ময়মনসিংহে আইনসৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মত-বিনিময় সভায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), উপদেষ্টা,স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিমুল গনি সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ হতে গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সমূহের বিস্তারিত তুলে ধরেন মোঃ সাইফুর রহমান,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান।