ময়মনসিংহে তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।শনিবার গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃআবদুল জলিল পাশে ছিলেন।বিকেলে নগরীর শিকারীকান্দায় এ উপলক্ষ্যে মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক।
তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো: মনিরুজ্জামান ও জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মুমেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আবদুল জলিল জানান,জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার ৪ এপ্রিল বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।তথ্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচনকালে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহায়তায় গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় বিশেষ অতিথি ময়মনসিংহ সদর আসনের মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)কাজী জিয়াউল বাসেত,জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।অনুষ্টানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সভাপতিত্ব করেন।






























