ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন বরণ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী সৈয়দ নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণীতে ২০২৫-২০২৬শিক্ষাবর্ষে নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(৫ জানুয়ারী)সকাল ১০ টায় টাউনহল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার।স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ হাদিউল,ইসলাম শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া।

সভাপতিত্ব করেন ডিডি এলজিডি আশিক নূর (উপসচিব)উল্লেখ্য একাদশ শ্রেনীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১৩৯৭ জন ছাত্র-ছাত্রী চলতি বছরে ভর্তি হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন শৃঙ্খলা মেনে চলতে হবে ও কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।