মাদারীপুরের ডাসারে শতবর্ষী বীরমোহান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসারের শতবর্ষী বীরমোহান উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম।
‘শিক্ষা জাতির মেরুদন্ড, খেলাধুলা জাতির মানদন্ড’ শ্লোাগানকে ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, কলকাতার অবসরপ্রাপ্ত শিক্ষক মাধুরী চ্যাটার্জি, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ অন্যরা।














