যশোরের মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় বিদ্যুৎ চালিত মেশিনে ধান ঝাঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনছুর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনছুর আলী ওই গ্রামের মৃত রাহাতজান আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান জানান, মুনছুর আলী ও স্ত্রী ভোর থেকে নিজ বাড়ির উঠানে বিদ্যুৎ চালিত ধান ঝাড়া মেশিনে ধান ঝাঁড়ছিলেন। এ সময় মেশিনটি বৈদ্যুতায়িত হলে মুনছুর আলী তাতে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কৃষক মুনছুর আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।