রংপুরের পীরগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ

রংপুর পীরগঞ্জের এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এর বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্যবৃন্দ।
জানা গেছে, উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সৌমিক হাসানের বিরুদ্ধে ৭জন ইউপি সদস্য রংপুর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ, জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, ইউপি সদস্যদের সঙ্গে অসদাচরণসহ নানামুখী অনিয়ম ও দুর্নীতি করে আসছেন।
ইউপি সদস্যরা আরো জানায়, প্যানেল চেয়ারম্যান বিষয়ে হাইকোর্টের ইউনিয়ন পরিষদে প্রশাসকের কার্যক্রম নিয়ে স্থগিতাদেশ থাকা সত্বেও ব্যাংক থেকে ১% এর ২ লক্ষ টাকাসহ আরো অনেক টাকা উত্তোলন করেছেন। এছাড়া তিনি নিয়মিত অফিসও করেন না।






























