‎রংপুরের পীরগঞ্জে পাঁচগাছি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়াকে গ্রেফতার করেছে।

‎বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবলু মিয়া আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং তিনি পাঁচগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন।
‎
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।