সাভারে নির্মানে অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি- এম পি ঢাকা -১৯

সরকারী নির্মাণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বৃহস্পতিবার বিকেলে গ্রামীণ অবকাঠামোয় উন্নয়নের অংশ হিসেবে সাভারের কলমা এলাকায় পাঁচটি ও বিরুলিয়ার দক্ষিণপাড়া এলাকায় একটি রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ হুশিয়ারি দেন।
এসময় এমপি আরও বলেন,গত ১৭ বছরে দেশে কোন উন্নয়ন হয়নি বিএনপি ক্ষমতা নিয়েই দেশে ব্যাপক উন্নয়ন শুরু করেছে বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ ,বিএনপি ও এর অংগসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এসমস্ত প্রকল্প, রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।






















