সিলেটের বিশ্বনাথে ‘জহুরা উসমান খান মাদ্রাসা’য় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামস্থ ‘জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
মাদ্রাসা মিলনায়তনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও সরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খাঁন বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। তাই সবাইকে সুশিক্ষা অর্জন করতে হবে। আর ভালো ফলাফল শিক্ষা জীবনের এক একটি মাইলফলক।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা। বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক নবীবুর রহমান, জাকিয়া বেগম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াক করেন ক্বারী মানিক মিয়া, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নিজাম উদ্দিন ও ইসলামি সংগীত পরিবেশন করেন সংবর্ধিত শিক্ষার্থী ছাবিব খান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।





























