হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়ছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জামিয়া মাদানিয়া মসজিদের ২য় তলায় অধিবেশন সম্পন্ন হয়। ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি নির্বাচিত করা হয়।
ত্রি- বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ সাহেবর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা শাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা ওলিউর রহমান খান,।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমদ, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা জামাদিউল ইসলাম তাসকিন, সদস্য হাফিজ মাওলানা এনামুল হক প্রমুখ।
উক্ত কাউন্সিল অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সভাপতি হাফিজ মাওলানা শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি হাফিজ আঃ ওয়াহিদ সাহেব, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আনসারুল হক সাহেব,।
সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রায়হান আহমদ, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা সিয়াম আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা তাকি উদ্দিন,
শিক্ষাবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা লুৎফুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমিন।
উক্ত অধিবেশন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত হিফজ শাখার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।






















