কুমিল্লার মুরাদনগরে প্রধান শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
গতকাল বুধবার বেলা ১১টায় যাত্রাপুর বাজারে এ প্রধান মানববন্ধন হয়। মানববন্ধনে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে তার অপসারণের দাবি জানান।
মানববন্ধনে যাত্রাপুর গ্রামের মির্জা মনির, নাসির উদ্দিন ভূইয়া, পাভেজ ভূইয়া, আব্দুল জলিল মৃধা অভিযোগ করেন, এই প্রধান শিক্ষকের কারণে শিশুদের লেখাপড়া নিয়ে তারা বিপাকে পড়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, এলাকার সামাজিক রাজনীতির কারণে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব করছে। তাদের সব অভিযোগ মিথ্যা।

















