বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নেত্রকোনার মদন প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী আপোষহীন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছর বাদ মদন প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন শাহী মসজিদের ঈমাম মাওলানা তানফিজ। এ সময় প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সহ-সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার।
সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নূরুল হক রনু, সাহিত্য ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন,বাবুল, আলী আজগর পনির, জাকির হোসেন চৌধুরী, আঙুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা কে জামান প্রমূখ।






























