দিনাজপুরে নিজ ঘর থেকে ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে দানিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের আরজি চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দানিউল ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দানিউল ইসলামের বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্বজনরা। দরজা খুলে ভেতরে ঢুকে তার রক্তাক্ত লাশ পান।
নিহতের স্বজনরা জানান, দরাজা বন্ধ দেখে সন্দেহ হলে ভিতরে তাকিয়ে মরদেহ দেখতে পান। পরে দ্রæত আশেপাশের লোকজনকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। বীরগঞ্জ থানার অফিনার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,হত্যাকান্ডের প্রকৃত রহস্য উৎঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি টিমও মাঠে কাজ করছে। তিনি আরও জানান,এ বিষয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।






























