ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে যুগান্তর গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক ও ডি ডেইলী অবজারভার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শাহীনকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক স্বজনের গৌরীপুর ব্যুরো প্রধান আলী হায়দার রবিন, আমার সংবাদের গৌরীপুর প্রতিনিধি হুমায়ুন কবীর। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব।

সভায় দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ ও প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত গৃহিত হয়।

বার্ষিক প্রতিবেদনে অংশ নেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি তিলক রায় টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফারুক আহাম্মেদ, হুমায়ুন কবীর, আরিফ আহম্মেদ প্রমুখ।