দিনাজপুরে র‍্যাব-১৩ অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১৩ দিনাজপুর আভিযানিক দল দিনাজপুর সদর উপজেলার পৌরসভার শেখপুরা বিশ্বনাথপুর বসত বাড়িতে অভিযান চালিয়ে পলিব্যাগে রক্ষিত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ মাদক ব্যবসায়ী আটক।

আটক কৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার পৌরসভার ০৯ নং ওয়ার্ড শেখপুরা বিশ্বনাথপুর এর বাসিন্দা মোঃ রুস্তম আলী“র ছেলে মোঃ রেজাউল ইসলাম (৪৭)।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তির ম্ধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৯/০১/২০২৬ তারিখ সোমবার বিকাল ০৩.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার সদর পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শেখপুরা বিশ্বনাথপুর গ্রাম মোঃ রেজাউল ইসলাম বসত বাড়িতে অভিযান পরিচালনাকালে আসামির দেহ তল­াশী করে আসামির প্যান্টের পকেটে পলিব্যাগে রক্ষিত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুরের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।