ময়মনসিংহের ত্রিশালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

ময়মনসিংহ জেলার ত্রিশাল নির্বাচনী প্রশিক্ষণ ও থানা এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। (১ ফেব্রুয়ারি) ২০২৬ (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন।

এছাড়াও ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়নের বালুর মোড় নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়।

এই যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে গণভোটের প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানানো হয়।