ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জনসমুদ্র, ছাতা মার্কার জয়ধ্বনি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় মানুষের উৎসবমুখর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জনসভায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ছাতা মার্কার প্রার্থী আওরঙ্গ জেব বেলাল উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।
সভায় অংশগ্রহণকারী সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দেন। সভাস্থলে ‘ছাতা মার্কায় ভোট দিন’, ‘আওরঙ্গ জেব বেলালকে জয়যুক্ত করুন’এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ড. আওরঙ্গ জেব বেলাল। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনে ছাতা মার্কা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার পর্যন্ত সর্বত্রই ছাতা মার্কার বিজয়ের আলোচনা শোনা যাচ্ছে।
জনসভা থেকে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আওরঙ্গ জেব বেলালকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।






























