ময়মনসিংহের গৌরীপুরে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে| বুধবার (৬ মে) উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয়ের মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়|
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের অধীনে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. উম্মে হাবিবা|
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি|
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাওছার আহম্মদ খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ উদ্দিন কায়সার, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল প্রমুখ|
কংগ্রেসে কৃষক-কৃষাণী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন| সম্মেলনে নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং কৃষাণ-কৃষাণীদের উদ্যোক্তায় রূপান্তরের মাধ্যমে কৃষকের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়| এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল উচ্চফলনশীল জাতের ফসল চাষ এবং বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের করণীয় ও বাস্তবায়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়|