সাতক্ষীরার কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ

সাতক্ষীরার কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচু চাষ করেছেন চাষীরা। বর্তমানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুখিকচু চাষীরা।

উপজেলার ঝাপাঘাট গ্রামের বাবুর আলী গত বছর নিজের সাড়ে চার বিঘা জমিতে উচ্চ ফলনশীল মুখিকচু চাষ করেন। গত বছর বেশি দাম না পাওয়ায় খুব বেশি লাভ বান না হলেও এবছর লাভের আশায় আবারও হাইব্রিড জাতের মুখিকচু চাষ করেছেন।

ঝাপাঘাট গ্রামের রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম জানান গত বছর তারা আগাম মুখিকচু চাষ করে লাভবান হন। তাই এ বছরও হাইব্রীড আগাম জাতের মুখিকচু চাষ করেছেন।

ঝাপাঘাট মাঠে গিয়ে দেখা যায় রেজাউল ইসলাম তার মুখিকচু ক্ষেতে পরিচর্যা করছেন। হাইব্রিড জাতের এই মুখিকচু চাষ করে সে বেশ লাভবান হয়েছে।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম এনামুল ইসলাম জানান, উপজেলার কিছু কিছু এলাকায় এই আগাম হাইব্রীড জাতের মুখিকচু চাষ হয়ে থাকে। চলতি বছর ৪৫ হেক্টর জমিতে মুখিকচুর আবাদ হয়েছে। যা বিগত বছরের চেয়ে ২ হেক্টর বেশি আবাদ হয়েছে।