পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মুকুল খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে কলাপাড়া শেখ কামাল সেতুর উপরে মাদক বিক্রির সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কারবারি মুকুল বাগেরহাট জেলার ফকিরহাট থানার আটটাকি ইউপির সোবহান খানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে পিলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আন্ধার মানিক নদীর উপরে সেতুতে মাদক কারবারি গাঁজা বিক্রি করবে।
তাই কলাপাড়া থানার চৌকশ একটি টিম সেখানে গিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুকুলকে গাঁজা সহ গ্রেফতার করে।
তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করব।এছাড়া মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও জানাব তিনি।






























