কুয়াকাটায় ঈদের ছুটিতে শতাধিক পথ কুকুরকে রান্না করা খাবার বিতরণ

শুধু মানুষই নয়, জীবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কুয়াকাটায় শতাধিক পথ কুকুরের মাঝে খাবার বিতরণ করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। প্রাণবিকতার এক অনন্য এমন দৃষ্টান্ত স্থাপনে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় সহ সব শ্রেণির মানুষ।
জানা যায়, পবিত্র ঈদুল আযহার ছুটিকালীন সময়ে খাদ্য সংকটে থাকা ক্ষুধার্ত প্রাণীর পাশে দাড়াতেই এমন এমন উদ্যোগ নেয় পটুয়াখালী জেলা প্রশাসন।
ফলে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যদের সঙ্গে নিয়ে বুধবার বিকেল জড়ে পর্যটন নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এসব রান্না করা খাবার বিতরণ করেন কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদিক।
উদ্যোক্তারা বলছেন, ঈদের লম্বা ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের চলাচলে ক্ষুধার্থ কুকুর যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না করে এমন চিন্তা ধারা, পাশাপাশি পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে এমন মহতিকাজ করছে জেলা প্রশাসন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, পথ কুকুরের জন্য খাবার বিতরণ কার্যক্রম প্রাণবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
একটি সভ্য ও সহানুভূতিশীল সমাজ গঠনে মানুষ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রাণীদের প্রতিও দায়িত্বশীল আচরণ করা আমাদের নৈতিক কর্তব্য।
এছাড়া কুয়াকাটা পৌরসভা সবসময় পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণবান্ধব উদ্যোগকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।















