নেত্রকোনার মদনে মানবতার সেবা রক্তদান গ্রুপ ও উলামা পরিষদ

নেত্রকোনার মদনে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবা রক্তদান গ্রুপ ও তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদ যৌথ উদ্যোগে দুই অসহায় এতিমদের পাশে দাঁড়িয়েছেন।

উপজেলার ফতেপুর ইউনিয়নে পশ্চিম ফতেপুর গ্রামে দুটি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা নিজ হাতে বুধবার শিশু দুটির গ্রামের বাড়িতে পৌঁছে এ অনুদানের অর্থ তুলেদেন। দীর্ঘদিন ধরে মানবতার সেবা ও রক্তদান গ্রুপ অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ইতি মধ্যে এ সংগঠনটি উপজেলা ও জেলা পর্যায়ে তাদের কার্যক্রম সুনামের সহিত কাজ করে যাচ্ছে বলে সচেতন মহল অবগত আছেন।

এতিম শিশুদের সহযোগিতার সময় উপস্থিত ছিলেন, মানবতার সেবা ও রক্ত দান গ্রুপের সাধারণ সম্পাদক তোফায়েল আহমাদ তরুণ, দপ্তর সম্পাদক রুকন আহমেদ,অর্থ সম্পাদক ইকরামুল হাসান ইকরাম, সহ অর্থ সম্পাদক আফনান আহমেদ রয়েল এ ছাড়াও তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদের সিনিয়র সহ- সভাপতি জামিল হায়দার, তথ্য সম্পাদক মুফতি জাকারিয়া সুলাইমান ও প্রচার সম্পাদক মাওলানা ওয়াসিম আহমেদ প্রমুখ।