নওগাঁর নাজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই গঠন অনুষ্ঠান

নওগাঁর পত্নীতলায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে দিনব্যাপী ছাত্র- শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিদ্যালেয়র প্রাক্তন সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে পুরো এলাকা। দীর্ঘ দিন পরে এমন আয়োজনে মুগ্ধ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উভয়েই। শিক্ষা জীবন শেষে বিভিন্ন কর্মে প্রবেশ করা বন্ধুরা একসাথে মিলিত হয়ে কৈশরের স্মৃতি, সোনালি অতীত আর খুনসুটিতে কিছুক্ষণের জন্য হলেও তারা ফিরে গিয়েছিল সেই স্কুল জীবনে।
শুক্রবার (২৯ মে) জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে নাজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক ও কর্মচারিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দিনের প্রথমার্ধে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফর রহমান শাহ ফকির, খয়ের উদ্দীন আহম্মেদ, আব্দুস সাত্তার, এস এম মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বশীর উদ্দীন, নুর আলম খাদেমুল ইসলাম, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব লাইফ ও বাবু বিনয় ভূষন সরকার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মোজাহার আলী, তসলিম উদ্দীন মিঞা, অজিত রায়, নিত্যানন্দ শীল, আব্দুর রহমান,।
আব্দুর রশীদ চৌধুরী, আব্দুল খালেক, আজিজার রহমান, প্রমথ নাথ মন্ডল, মোসলেহ উদ্দীন মন্ডল, আছির উদ্দীন, কার্ত্তিক চন্দ্র মন্ডল, আব্দুল জব্বার মৌলভি, রনজিৎ কুমার, কাজী আব্দুল জব্বার, মোজাফফর হোসেন, বাবু সুধাংশ শেখর, নাছির উদ্দীন আহম্মেদ, বাবু তরুনী মোহন সেন, বাবু হীরালাল দাস, আ: সোবহান, সহকারী লাইব্রেরীয়ান আব্দস সাত্তারসহ মোট ৩৯ জন অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতীত স্মৃতি বর্ননা করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় পর্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
















