নেত্রকোণায় নিরাপদ খাদ্য বাড়াতে সেমিনার

নেত্রকোণায় নিরাপদ খাদ্য নিশ্চিত করে জীবন বাঁচাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ভোক্তা, ব্যবসায়ী খেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় এই তাগিদ দেয়া হয়।
সেমিনারে বাজার থেকে খাদ্যপণ্য কেনায় ভোক্তাদের সচেতন থাকা, বাড়িতে খাদ্য সংরক্ষণের নিরাপদ পদ্বতি, সুস্থ থাকার নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিতের নানাদিক আলোচনায় উঠে আসে।
সেমিনারে বলা হয়, অসচেতনতার কারণে শিশসহ সব বয়সের মানুষ ক্যান্সার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে যেমন মারা যাচ্ছেন তেমনি চিকিৎসা খাতে ব্যয় করে দিনদিন মানুষ দরিদ্রতায় নেমে যাচ্ছেন। তাই নিরাপদ খাদ্যের জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন আলোচকেরা।
তাছাড়া আইনের সংশোধন করে আরো কঠিন আইন প্রণয়নসহ কঠোর প্রয়োগের তাবি জানানো হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পরিচালক আ.ন.ম. নাজিম উদ্দীন, সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, সিভিল সার্জন গোলাম মওলাসহ অন্যরা।
কর্মশালায় জেলার ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী -পেশার প্রতিনিধিরা অংশ নেন।






























