নেত্রকোনার মদনে মে- জুন মাসে বিদ্যুৎ বিল বেশি কারণ জানাল জোনাল অফিস

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর আওতাধীন মদন জোনাল অফিসে মে- জুন মাসের বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসায় অনেক গ্রাহকের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

(২৯ জুন) সোমবার এ বিষয়ে প্রকৃত কারণ জানতে মদন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের নির্ধারিত ইউনিট মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং লোডশেডিং কমে যাওয়াই বিল বৃদ্ধির প্রধান কারণ। বিদ্যুৎ বিল নিয়ে আসা গ্রাহক কাজি জসিম জানায়,প্রতি বছর মে- জুন

মাস আসলে দ্বিগু বিল দিতে হয়, তিনি অভিযোগ করে বলেন,এটা অফিসের কাটসাজি। তিয়শ্রী হতে বিল নিয়ে আসা গ্রাহক হিরন মিয়া জানান, গত মাসে আমার বিল ছিল ৫০০ টাকা এ মাসে বিল আসলো ১ হাজার টাকা। চানগাও ইউপি সদস্য মোঃ সবুজ বলেন,গত মাসে আমার বিল ছিল ৪ শত টাকা তা জুন মাসে বিল আসলো ১ হাজার টাকা।

মদন জোনাল অফিসের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম জানান, আগে ০-৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের মূল্য ছিল ৫ টাকা ২৬ পয়সা, যা বর্তমানে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছে। একইভাবে ৭৬-২০০ ইউনিট পর্যন্ত আগে প্রতি ইউনিটের মূল্য ছিল ৭ টাকা ২০ পয়সা, যা এখন ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাঝেমধ্যে বিল প্রস্তুতের সময় মিটারে টাইপিং বা তথ্য এন্ট্রিতে ভুল হতে পারে। কোনো গ্রাহকের কাছে যদি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিল আসে, তাহলে তিনি আমাদের অফিসে যোগাযোগ করলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেক্ষেত্রে গ্রাহকদের কোন হয়রানির শিকার হবে না।