শতাধিক শিক্ষার্থী পেল কবুতর, শিক্ষা উপকরণ ও গাছের চারা

পটুয়াখালীর কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয় সৃষ্টির লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতর, ফলজও গাছের চারা এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসব বিতরন করা হয়।

এসময় জন ৩০ শিক্ষার্থীকে ৩ জোড়া করে দেশীয় কবুতর, ৫০ জন শিক্ষার্থীকে ১ টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন হিসেবে ১ টি করে ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়।

উপকারভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা কালবেলাকে বলেন, ৩ জোড়া কবুতর পেয়ে আমি অনেক খুশি। এগুলো পালন করে একটি খামার গড়ে তোলার ইচ্ছে আছে তার।

ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি জানায়, স্কুল ব্যাগ সহ খাতা,কলম জ্যামেতি বক্স পেয়েছি। এগুলো আছে আমাকে কিনতে হবে না তাই ভালো লাগছে। এছাড়া আম গাছের চারা নিজ বাড়ির উঠানে রোপন করার কথা জানান চতুর্থ শ্রেণীর খুদে শিক্ষার্থী মিম।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে ১৪ টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষা দেয়ার পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

এসময় বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও হাজিপুর মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।