ময়মনসিংহে তারুন্যের সংলাপ

ময়মনসিংহে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।অনুষ্টানে (সোমবার) প্রধান অতিথি হিসেবে প্রিন্স বলেন প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন:যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে বক্তব্যে এ আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক প্রিন্স বলেন, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে ময়মনসিংহের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।

এসময় তিনি টেকসই উন্নয়নের পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন এবং ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংলাপে অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, প্রতিজ্ঞা যুব সংঘের সভাপতি মামুন মিয়াসহ বিভিন্ন যুব সংগঠক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।