ময়মনসিংহ জেলা আইন সৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক, খুন, নারী নির্যাতনাা প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।






























