কলারোয়া সীমান্তের চিহ্নিত মাদক কারবারি মোস্তফা ফের ইয়াবা গ্রেপ্তার

যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত অঞ্চলের অন্যতম শীর্ষ ও চিহ্নিত মাদক কারবারি মোস্তফা (ওরফে) মোস্তকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (১৭ আগষ্ট) সোমবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে কলারোয়া থানাধীন সিংগা বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মোস্তফা যশোরের শার্শা ও কলারোয়া সীমান্ত এলাকা বেলতলা (বাগুড়ী) গ্রামের মৃত শেখ নাজিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিপূর্বেও গত ২৩ শে জুন ২০২৬ তারিখে মোস্তফা কলারোয়া থানা পুলিশের কাছে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হন। তার কিছু আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছিল।

সেই সব মামলায় কারাবাস ভোগ করার পর জামিনে মুক্ত হয়ে সে সংশোধন না হয়ে পুনরায় সীমান্ত এলাকায় মাদক সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসা পুরোদমে চালু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগষ্ট সোববার রাতে কলারোয়া থানা পুলিশ ফের মোস্তফাকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

কলারোয়া থানার (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত শীর্ষ মাদক কারবারি মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান- কলারেয়া থানা অঞ্চলকে মাদকমুক্ত করতে এই ধরণের চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিশেষভাবে বলা হলো যে আমার কোন নাম যাবে না,ওয়েবসাইটের নামে রিপোর্ট করবেন,, আর ফেসবুক ওয়েবসাইট আছে তাতে শেয়ার করে দিবেন।