সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ডঃ মুফতি আখতারুজ্জামান, মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক, উপদেষ্টা মাওলানা আনোয়ারুল হাসান প্রমুখ।
মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে ২১ সদস্য কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্য উপদেষ্টা মন্ডলীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় মৌচাক সাহিত্য পরিষদ সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।





























