ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলামের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার ঈশ্বরগঞ্জ ডি.এস.কামিল মাদরাসায় উপজেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা গুলোর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানে ঈশ্বরগঞ্জ ডি.এস.কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শহিদুল্লাহ সভাপতিত্ব করেন। হাটুলিয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোঃ মোস্তফা কামাল সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিকী, পিতাম্বরপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ এস. এম. শুয়াইব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, শ্রীনগর দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা আবুল খায়ের মো. বরকতুল্লাহ এবং দক্ষিণ সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মো. আমিনুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মকর্তারা।
বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামের সুদীর্ঘ কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, দায়িত্ব পালনকালে তিনি ঈশ্বরগঞ্জের শিক্ষার মানোন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক-কর্মচারীদের সাথে প্রশাসনিক সমন্বয় সাধনে অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন।তিনি একজন দক্ষ-কর্মট শিক্ষা অফিসার ছিলেন।
বিদায়ী বক্তব্যে মোঃ আশরাফুল ইসলাম তাঁর কর্মজীবনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি উপজেলার শিক্ষার মান ধারাবাহিক রাখতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠানে আয়োজকদের তরফ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরিশেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় অবসর জীবন শান্তিময় কামনা করে।
অপরদিকে (সোমবার)উপজেলার আইসিটি নির্মানাধীন ভবনের সামনে ফলজ গাছের চারা লাগিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম অবসর জনিত বিদায় নেন। এসময় ঈশ্বরগঞ্জের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সোহাগী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ….ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।






























