রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

কর্মসূচির অংশ হিসেবে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এছাড়া বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল, রাঙ্গামাটি জেলা শাখাও অংশ নেন।

এ সময় র‍্যালিতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী বাবর, সাংগনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন আকাশ সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।