জেলা জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, পৌর জাসাসের আহবায়ক সিরাজ আনোয়ার রাজ, সচিব মোঃ রাজু আহম্মেদ রাজু, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, পাটকেলঘাটা জাসাসের আহবায়ক শেখ সামিউল ইসলাম রুবেল প্রমূখ।

র‌্যালী ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।