ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিএনপির প্রতিষ্টা বার্ষিকীতে মাজেদ এমপি

জিয়া পরিষদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।শনিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ এমপি।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, যুগ্ম আহবায়ক শাজাহান জয়পুরী, যুগ্ম আহবায়ক শরীফ নূরুল আবেদীন জায়েদী যুগ্ম আহবায়ক এড. শাহজাহান সাজু, পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক, সদস্য সচিব নুরে আলম জিকু, যুগ্ম আহবায়ক হায়দার আলী, উপজেলা শাখা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন।
এছাড়াও মোহাম্মদ আব্দুল হান্নান,সভাপতি, জিয়া পরিষদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জনাব আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ ইউসুফ লিটন, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






























