সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের স্মরণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিন খান পাঠানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় ও তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের স্মরণ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুশ শাকুর।
প্রভাষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ গফুর, সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান, প্রভাষক নাদিরুজ্জামান, প্রভাষক এইম এম হাদী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
পরে দোয়া পরিচালনা করেন সাবেক সহকারী শিক্ষক মৌলভী আব্দুল কদ্দুস।

অপরদিকে দুপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনেও স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ ওবায়দুল্লাহ সুমন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ মঞ্জুরুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, সহকারী শিক্ষক শিরিন আক্তার খানম প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই।

এছাড়াও তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ে সকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, নুরুল আমিন খান পাঠান ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।