অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নিসচা

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত জামাল উদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রাণ হারানো জামাল উদ্দীনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তার স্ত্রী মালেকা বেগমসহ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, আইন সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনী, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও মেহেদী হাসান আলী।

নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরে যায় না, একটি পরিবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গতঃ সম্প্রতি উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় জামাল উদ্দীন নিহত হন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।