ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সুরক্ষা, ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস.এম. তরিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা।বাড়িঘর ও আশপাশে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়-বর্জনীয় সম্পর্কে সবাই জানলেও তা বাস্তবে প্রয়োগ করাই বড় চ্যালেঞ্জ। নিজেদের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষকে সচেতন করতে হবে।






























