সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন- ২০২৬ এর ৪ বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১৬৯ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উক্ত ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পদাধিকার বলে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এ নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রফিক উল ইসলাম খান ও মোঃ রিয়াজুল হক, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৈয়েব হাসান সামছুজ্জামান, কোষাধক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম ওয়াসি উদ্দীন খান (পিপুল),।

যুগ্ম সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইকবাল কবির খান বাপ্পি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গাফফার পেয়েছেন ৩৮ ভোট, এছাড়াও সদস্য পদে সকুমার দাস বাচ্চু ১১৭ ভোট, আবু অহিদ বাবলু ১১৬ ভোট, এম এম মজনু ইলাহী ১১৫ ভোট, ফারুখ হোসেন স্বপন ১১৫ ভোট, মোঃ আনিসুর রহমান ১১১ ভোট , মোঃ জাহিদ হাসান ১১০ ভোট, আবুল কাশেম বাবর আলী ৯২ ভোট, জাফরুল খান চৌধুরী সামু ৮৪ ভোট পেয়ে ভোটে নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। ভোট গণনা শেষে ভোটের চড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক মোঃ আতাউর রহমান, নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এম ইদুজ্জামান ইদ্রিস।

সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব ও মনোরঞ্জন মন্ডল। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক মুকুল ও অনুপম।