ময়মনসিংহে পরিচ্ছন্নতায় শুধু কর্মচারী নয়, শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহবান বাকৃবি উপাচার্য

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
(শনিবার) পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এসব কর্মসূচি।গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ’এর সভাপতি অধ্যাপক ডক্টর এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম সরদার।
এসময় উপাচার্য বলেন‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের কক্ষ, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়, নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে। কর্মসূচিতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ডক্টর হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ডক্টর আবদুল আলীম।
আলোচনা শেষে ‘আমার ক্যাম্পাস-আমার দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করেন।






























