নেত্রকোনার মদনে গোবিন্দশ্রী শাখা পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর আয়োজন করেন,গোবিন্দশ্রী পূবালী ব্যাংক শাখা।

বুধবার ৭ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেন ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন।

ইউপি চেয়ারম্যান বলেন, আমাদের এলাকা ৬ মাস পানি থাকে তাই আমাদের এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্যোগ নেয়ায আমি পূবালী ব্যাংক গোবিন্দশ্রী শাখাকে ধন্যবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।গাছ আমাদের জীবনে অনেক কাজে লাগে, তাই আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাচাঁই।

এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দশ্রী পূবালী ব্যাংকের শাখা ম্যানেজার শিবলী আকবরি, রাজিব সরকার ইউপি সচিব মোঃ হিরন মিয়া গণমাধ্যম কর্মী মোঃ মোশাররফ হোসেন, বাবুল প্রমূখ।