লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কাশেম রুমন শারদীয় দূর্গা পূজার উপলক্ষে এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন।
(১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে লক্ষণাবন্দ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের জানান,সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এই পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কাশেম রুমন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা বক্ত করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।






























