“নরসিংদীতে মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো মোদক বাড়ির দুর্গাপূজা

নরসিংদী রায়পুরা মরজাল মোদক বাড়িতে মন্ত্র পাঠ, ডাক-শঙ্ক বাজিয়ে আজ শনিবার হইতে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের সপ্তমী।
ষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের পর আজ থেকে শুরু হয়েছে দুর্গাপূজার মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।
বাংলা পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ বিন্যাসের কারণে এ বছর সপ্তমী তিথিটি আজ শনি ও রবিবার (১৭ ও ১৮ অক্টোবর) দুই দিন জুড়ে থাকবে। সকাল থেকে মÐপ-মন্দিরে থাকছে নবপত্রিকা স্থাপন, আরাধনাসহ নানা আয়োজন। ভক্তরাও দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন বলে জানা গেছে।
শাস্ত্রমতে, সপ্তমীতে এবার দেবী দুর্গার আগমন হচ্ছে ঘোড়ায় চড়ে। এটি সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। আর দশমীতে দেবীর গমন হবে নৌকায়। যার অর্থ প্রবল বন্যা ও খরা দেখা দিতে পারে।
শান্তিপূর্নভাবে আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের শেষ হবে। আবার এক বছরের জন্য ‘দুর্গতিনাশিনী’ দেবী ফিরে যাবেন কৈলাসের দেবালয়ে।
হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে মহাষষ্ঠী থেকে শুরু হয়ে দশমী, অর্থাৎ বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা থাকে পাঁচ দিন।
তবে এবার মহাসপ্তমী তিথি শনি ও রোববার দুই দিন বিস্তৃত হওয়ার এবারের এই আনন্দোৎসব চলবে ছয় দিন। মরজাল মোদক পাড়া পূজা কমিটির সদস্যরা সংবাদ কর্মীদেরকে জানায়, এই বছর শান্তিপূর্ণভাবে আমাদের পূজা উৎসবটি করতে সার্বিক সহযোগিতা করছেন রায়পুরা উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি সার্বক্ষনিক আমাদের খোজ খবর নিচ্ছেন।






























