কুড়িগ্রামের রাজারহাটে চেয়ারম্যান প্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়ালের মোটরসাইকেল শোডাউন

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং ওমরমসজিদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়াল-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নজুড়ে আয়োজিত এই শোডাউনে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শত শত নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।
জানা যায়, খাজা মঈন উদ্দিন কুটিয়াল হাবিবুর রহমান মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফরকেরহাট বাজার বণিক সমিতির সভাপতি, রাজারহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং ফরকেরহাটের কুটিয়াল ফার্মেসীর স্বত্বাধিকারী। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন।
শোডাউন চলাকালে খাজা মঈন উদ্দিন কুটিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
এসময় তিনি বলেন তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সেবায় এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি।”
মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পুরো ৬নং ওমরমসজিদ ইউনিয়ন জুড়ে নির্বাচনী উদ্দীপনা ও আমেজ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ জনগণও এই প্রচারণা ও মোটরসাইকেল মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।


























