জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, দেশের গণমানুষের নেতা ছিলেন শহীদ জিয়া। আন্তর্জাতিক পর্যায়েও ছিলেন প্রভাবশালী। বিএনপির হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা শহীদুল ইসলাম, রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বর্ণাঢ্য র্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।































