নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে দুটি কাঠের র‌্যাক ও পুরনো নথিপত্র পুড়ে গেছে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল কবীর।

তিনি বলেন, ‘বুধবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ব্যাংকের একটি কক্ষের এক কোণে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি কাঠের র‌্যাক ও কিছু পুরনো নথিপত্র পুড়ে যায়।

পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

এদিকে, গ্রামীণ ব্যাংকের রাধাগঞ্জ বাজার শাখায় অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার আহŸান জানান তারা। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তারা।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘ব্যাংকের কর্মকর্তারা আগুন লাগার কোনো কারণ জানাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।