খাগড়াছড়ি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জেলাতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার(২২শে নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা সদরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি নূর মুহাম্মদ হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
























