বগুড়ার শিবগঞ্জ-মোকামতলা উপজেলায় নিসচার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ-মোকামতলা উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিরাপদ সড়ক চাই এর কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুবির দত্ত, শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, তথ্য অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, সহ-দপ্তর সম্পাদক শাফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, সাহারুল ইসলাম প্রমূখ।
সভায় সংগঠনের ১ডিসেম্বর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ ভাবে পালন উপলক্ষে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ১৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।






















