চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৬/২৭ এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু।
সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাছান মাহমুদ,সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, আরিফ খন্দকার, সহ সভাপতি মেহেদী হাছান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ মুন্সী, অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, সদস্য রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক হূমায়ন কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য কাজী হারুন, দপ্তর সম্পাদক আলমগীর কবির, ধর্ম বিষয়ক আবু বকর সিদ্দিক সুমন।


















